• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ড. জয়া সেনগুপ্তার পাশে মতিউর রহমান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৮

দিরাই প্রতিনিধি :
মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মতিউর রহমান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নৌকার প্রচারণায় পাশে রয়েছেন।
রবিবার (১৬ ডিসেম্বর) বিকেলে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারের ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারণায় তাদেরকে একি মঞ্চে দেখা যায়।
সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার পর উপনির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে সাবেক এমপি মতিউর রহমান নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশী হয়েছিলেন কিন্তু নৌকা প্রতীক পেয়েছিলেন সুরঞ্জিত পত্নী ড. জয়া সেনগুপ্তা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্ল)আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিতহন দিরাইয়ের সন্তান জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।
চরনারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাছন আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুরুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাসের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট দিলীপ কুমার দাস, দিরাই পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, জগদীশ সামন্ত, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, ছায়েদ আলী মাহবুব হোসেন, দিরাই প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ সাংগঠনিক সম্পাদক পরিতোষ রায়, আওয়ামীলীগ নেতা শহীদুল হাসমত খোকন, যুবলীগ সভাপতি রঞ্জন রায়, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শিশির অধিকারী, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সদস্য ছাত্রনেতা অসীম তালুকদার,
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল আরমান প্রমুখ।
এরপর সন্ধায় একই ইউনিয়নের মিলন বাজারে ড. জয়া সেনগুপ্তার পৃথক নির্বাচনী মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান উপস্হিত ছিলেন।