নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও দু’লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম একটি স্বাধীন ভূখন্ড ও লাল-সবুজের পতাকা। ১৬ ডিসেম্বর বাংলাদেশের আকাশে উদিত হয়েছিল বিজয়ের সূর্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা এ বিজয় ছিনিয়ে এনেছিলাম। তিনি আমাদেরকে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ। আর তার সুযোগ্যকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান, সাংগঠনিক সম্পাদক আসিফ হোসাইন রনি, যুগ্ম সম্পাদক ঝুটন দাশ, পাঠাগার সম্পাদক আশরাফ প্রমুখ।