• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুড়ীতে বিজয় দিবসে নৌকা প্রতীকের সমর্থনে বিশাল শোভাযাত্রা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

জুড়ী প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে জুড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে বিশাল শোভাযাত্রা করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে চারটায় জুড়ী শিশুপার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ করে।
হাজার হাজার সমর্থকের কন্ঠে নৌকা নৌকা শ্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শুরুর পূর্বে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুইপ মোঃ শাহাব উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩০ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করতে হবে।