• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ছাতকে নৌকার প্রচারণায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

ছাতক প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিকের সমর্থনে নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
এ উপলক্ষে রবিবার বিকালে উপজেলার কালারুকা বাজারে কালারুকা ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সভাপতি শওকত জামিলের সভাপতিত্বে ও লিটন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা শংকর দেব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ছাতক সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন অমি, রিয়াজ উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা শামীম আহমদ, ফরহাদ আলী, এহসানুল হক লিটন, মিলন আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সরকারের আমলে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারাবাজারে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন সম্পন্ন হয়ছে। বক্তারা বলেন ছাতক-দোয়ারাবাজারে যা কিছু দৃশ্যমান উন্নয়ন রয়েছে সবগুলোই সম্পন্ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে মুহিবুর রহমান মানিকের হাত ধরে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।