• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে খুরশেদ আলম (৩৩) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বাদেপাশা থেকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুরশেদ আলম বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের প্রয়াত সইব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই তপন কান্তি দাসের নেতৃত্বে ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের নিজ বাড়ি থেকে খুরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় খুরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।