• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: কয়েছ লোদী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

সিলেট :
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা দরকার।
শনিবার রাতে সিলেট নগরীর মজুমদারীস্থ সিলেট সোলজার বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ প্রিমিয়ার লীগের জার্সি উম্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট সোলজার বয়েজ ক্লাবের সভাপতি কামরান জাহান বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজুমদারী যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমান বাবুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আকরার বকত মজুমদার, বৃহত্তর মজুমদারী পঞ্চায়েত সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, মজুমদারী যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামিম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী হক সাহেব।
অন্যান্যের উপস্থিত ছিলেন- চৌধুরী নুর তামাম, রাসেল আহমদ, রহিম আহমদ, কামরান আহমদ চৌধুরী, সিলেট সোলজার বয়েজ ক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমান মাহবুব, রিয়াজ আহমদ, আনিস আহমদ, আবুল বাসার ইমাদ, তুষার আল বাইজিদ, হক নেওয়াজ সিদ্দিকি, সাইফুর রহমান ইমন, আব্দুল কাদির, সাব্বির আহমদ, সানবির আহমদ শাওন, মাসুদ রানা, মিলাদ আল রাফাত, সিপন আহমদ, রাহিন আহমদ নাহিদ প্রমুখ।