• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সরে দাঁড়াচ্ছেন শমসের মবিন, সমর্থন দিচ্ছেন নাহিদকে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন। তিনি মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে বিকল্পধারার প্রার্থী হয়েছিলেন। দলের প্রতীক কুলা নিয়ে তিনি ছিলেন নির্বাচনী মাঠে।
এ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশাপাশি মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জোটের শরিক বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। এনিয়ে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্রও দাখিল করেছিলেন।
জোটের মনোনয়ন না পেয়ে তিনি বিকল্পধারার প্রার্থী হন। এরপর দলীয় প্রতীক কুলা নিয়ে তিনি নেমে পড়েন গণসংযোগে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অলি-গলি চষে বেড়ান তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে। এ দু’উপজেলায় করানো হয় মাইকিং।
অবশেষে নৌকা প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়ে তিনি রবিবার তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
রবিবার সন্ধ্যায় শমসের মবিন বলেন, নির্বাচন থেকে সরে দাড়ানোর ব্যপারে সোমবার তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাবেন। তিনি বলেন- দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।