সিলেট :
বেগম খালেদা জিয়ার প্রার্থীর ধানের শীষের সমর্থনে সিলেট জকিগঞ্জের বারহাল ইউনিয়নে লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার প্রধান বক্তা জেলা বিএনপি’র অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, বিশেষ অতিথি মহানগর বিএনপির সহ সভাপতি ফাত্তাহ বখশী বক্তব্য রাখেন।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাবরুল তাপাদারের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস রহমান সায়েফের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা জমিয়তের সাধারণ সম্পাদক বিলাল আহমদ ইমরান, বিএনপি নেতা আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী বেনা, যুবদল নেতা মসিউর রহমান সাহিন, হিফজুর রহমান, আলতাফ হুসেন সাকিব, সালিক আহমদ, নুরুল হক, তাজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অলিউর রহমান চৌধুরী শাহজাহান, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিপলু আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাহফুজ খান আশরাফ চৌধুরী, রুসেল আহমদ চৌধুরী প্রমুখ।