• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষকে বিজয়ী করে দমন-পীড়নের জবাব দিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুঞ্চ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। বিরোধীদলকে দমন-পীড়ন এই সরকারের প্রথম ও প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়ার প্রার্থীদের বিজয়ী করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সারাদেশে আজ ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর তা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
তিনি শনিবার দক্ষিণ সুরমায় তার নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, বালাগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ. এম. খলিল, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, চেয়ারম্যান এমরান উদ্দিন, হাজী বাবুল মিয়া, বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজ, শামসুর রহমান শামীম প্রমুখ।
পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলায় গণসংযোগ করেন। তিনি উপজেলার ৩নং ঘিলাচড়া ইউনিয়নের বেশ কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি আওয়ামী দুঃশাসনের জবাব দিতে ধানের শীষকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।