• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. মোমেনের পক্ষে ১৩নং ওয়ার্ডে যুবলীগের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
১৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় নেতৃবৃন্দ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের প্রথম যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর, ওয়ার্ড যুবলীগের সভাপতি রুপম আহমদ, সাধারণ সম্পাদক সাঈদ খান সাদ্দাম, যুবলীগ নেতা রেজাউল করিম হাসান, আব্দুর কাদির ইমন, রকিব দেব, লন্টু গোপ রাজু, জাহেদ আহমদ, ফারুক আহমদ, কবির আহমদ, আব্দুল্লাহ, অমিত জিৎ, রাহুল চৌধুরী জয়, জুনায়েদ আহমদ হাবিব প্রমুখ।