• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবারো প্রধানমন্ত্রীর সিলেটের সফরসূচি পরিবর্তন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পূর্বঘোষিত সফরসূচি আবারো পরিবর্তন হয়েছে। নতুন সফরসূচি অনুযায়ি আগামী ২২ ডিসেম্বর সিলেটে আসবেন তিনি। এরআগে প্রথমে ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেটে আসার সিদ্ধান্ত হয়, এদিনই এটি পরিবর্তন হয়ে ২১ ডিসেম্বর হয়।
সিলেট সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়াও তিনি সিলেটে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
শনিবার সন্ধ্যায় তিনি জানান, শুক্রবার সারাদেশ থেকে মাজার জিয়ারতে হাজার হাজার মানুষ সিলেটে আসেন। এদিন সিলেটে আসা মুসল্লীদের যাতে কোন সমস্যা না হয় তাই সফরসূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে দুই মাজার জিয়ারত ছাড়াও একটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। নির্বাচনী সভার সময় ও স্থান আমরা সভা ডেকে নির্ধারণ করবো।