• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

‘নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুন’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে নগরীর ব্যবসায়ীদের নিয়ে ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে নগরীতে গণসংযোগ করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে চৌহাট্টা পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে এই গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সিলেট-১ আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ আসন। এ আসনের জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে নির্বাচনে প্রার্থী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুদুর প্রসারী লক্ষ্য নিয়ে বাংলাদেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থীকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই। তাই ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে উন্নত একটি দেশে রূপান্তরিত করতে সহযোগিতা করতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্সের প্রথম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক রাজিব ভৌমিক, সদস্য মঈন উদ্দিন, সচিব জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ, যুগ্ম সেক্রেটারী শাহ আহমদুর রহমান রব, যুগ্ম সেক্রেটারী রইছ আলী, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মতছির আলী, দোকান মালিক সমিতির সভাপতি সোহেল আহমদ সাহেল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সাহিন, সম্পাদক আশরাফুর রহমান পাঠান, প্রচার সম্পাদক জামালুর রহমান, ইউসুফ আহমদ সজল, রুহেল আহমদ, পংকি মিয়া, নুরুজ্জামান রাজা, হাবিবুর রহমান খোকন প্রমুখ।