• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে জাসাস সভাপতি গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে নাশকতা মামলায় উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন।
আমির হোসেন উপজেলার লক্ষণাবন্দ ইউপির করগাঁও গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।