• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বড়লেখায় যুবদল নেতাসহ গ্রেফতার ২

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
মৌলভীবাজারের বড়লেখায় এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন-উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের মঈন উদ্দিনের ছেলে স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামিল আহমদ (৩৫) এবং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে জামায়াত নেতা নিজাম উদ্দিন (২৭)।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, নিজাম উদ্দিন ৬টি মামলার এবং জামিল আহমদ ১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের দুজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।