• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
হবিগঞ্জে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পইল ইউপি সদস্য মোস্তফা জামাল ও বিএনপি নেতা হাবিবুর রহমান।
ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ৫ জনকে গ্রেফতার করেছেন। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।