• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঠানটুলায় ধানের শীষের পক্ষে সিরাজ খান ও আফছর খানের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের পক্ষে সিলেট মহানগর বিএনপির নেতা সিরাজ খান ও সাবেক ছাত্রদল নেতা আছফার খানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের নগরীর পাঠানটুলা এলাকায় শুরু করে ৮নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন- আব্দুল জব্বার তুতু, মরম আলী, প্রকাশ মেম্বার,আবুল মিয়া, বাতেন আহমদ, বিল্লাল আহমদ, কাউছার আহমদ, এমাদুল্লাহ, আশাব আলী, ময়না মিয়া, বাচ্চু মিয়া, মাহবুবু আলম, মকবুল হোসেন, রায়হান আহমদ, সম্ভ্রট, সেবুল আহমদ, ইকবাল আহমদ, বশির মিয়া, হবি আহমদ, জেবুল মিয়া, ফাহিম আহমদ ছমির গাজী প্রমুখ।