• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট-১ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন কমিটিতে স্থান পেলেন যারা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সিলেট-১ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৪ জনের কমিটিতে সমন্বয়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন শাহীনূর রহমান চৌধুরী।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, রাফিউল করিম মামুন, তারেক আজিজ চৌধুরী, মাহফুজুল হাসান সানি, নব জ্যোতি চক্রবর্তী মোহন, ইমদাদুল হক জায়েদ, নাজমুল ইসলাম, জাওয়াদ ইবনে জাহিদ খান, শহীদ মো. আকিল অপু, আতিকুর রহমান তালুকদার, মহিবুর রহমান, আলী হোসেন আলম, এম এনামুর রহমান জাহেদ।
এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির আহমদ খান এবং মোহাম্মদ খায়ের উদ্দীন চৌধুরীকে সিলেট বিভাগের সমন্বয়কের দ্বায়িত্ব দেওয়া হয়।