সিলেট :
অসাম্প্রদায়িক দুর্নীতি মুক্ত ও নারীর অর্থনৈতিক সমতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্যে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট জেলার উদ্যোগে শনিবার সকাল ১১টায় তালতলাস্থ একটি কার্যালয়ে সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেট বিভাগীয় সমন্বয়কারী বিলকিস নুরের সভাপতিত্বে ও জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য পিতার সুযোগ্য সন্তান হয়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমে সুস্থ সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারীদের আরও আত্মপ্রত্যয়ী, দেশের জন্য উদ্যোমী হওয়ার অনুপ্রেরণা দেবে নিঃসন্দেহে। নারীর ক্ষমতায়নের বীজটি বপন করতে হবে পরিবার থেকেই, তাহলেই এর বাস্তবায়ন দেশের জন্য মঙ্গলময় ও আদর্শিক হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিইও হিমাংশু মিত্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড. এ. কে. আব্দুর মোমেনের সহ ধর্মিনী সেলিনা মোমেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেটের উপদেষ্টা মারিয়াম চৌধুরী মাম্মী, এমবেসেটার মমতাজ ফারুকী চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শাহানা আক্তার নয়ন।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটিকর্পোরেশনের সকল ওয়ার্ডের সদস্য বৃন্দ।