তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক(সুজন)’র উদ্যেগে জনতার মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এ আসনের মনোনিত তিন প্রার্থী।
তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী নজির হোসেন (ধানের শীষ) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ফখর উদ্দিন (হাত পাখা)।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করেন তাহিরপুর উপজেলা সুজন কমিটির নেতৃবৃন্দরা।
প্রার্থীরা মুখোমুখি অনুষ্টানে উপস্থিত জনগনকে নানা প্রশ্নের জবাব ও প্রতিশ্রুতি দেন এবং প্রার্থীরা নির্বাচিত হলে তাদের উন্নয়ন পরিকল্পনার কথা জনগনের সামনে তুলে ধরেন।
উপস্থিত জনগণের সামনে তিন প্রার্থী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচনের লক্ষ্যে পরস্পরের হাত ধরে অঙ্গিকার করেন।