নিজস্ব প্রতিবেদক :
সিলেট-১ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে নগরী চৌহাট্টা থেকে জিন্দাবাজার এলাকায় গণসংযোগ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা আড়াইটায় দিকে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় চৌহাট্টা এলাকাতে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ড. মোমেন বলেন, নৌকা হচ্ছেন উন্নয়নের প্রতীক। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় তিনি চৌহাট্টা থেকে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী, পথচারীদের মধ্যে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। পথসভা ও গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা্ বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, আব্দুর রকিব বাবলু, সুনামগঞ্জ আওয়ামী লীগ নেত্রী শামীমা শাহরিয়ার, স্বেচ্ছাসেবকলীগ নেয়া ময়নুল হক ইলিয়াসী দিনারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন গণসংযোগে।