সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সিলেট ছাত্রদল।
সিলেট ছাত্রদলের উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজিটুলায় গিয়ে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ পথচারী, সুশীল সমাজের নাগরিকবৃন্দ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ৩০ ডিসেম্বর ধানের শীষ বিজয় সুনিশ্চিত করতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান টুটুল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, শফিকুর রহমান শফিক, ফরহাদ আহমদ রেহাদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, সদর উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রুনু আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি মো. সোহেল রানা, আহাদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, জিয়াউর রহমান জিয়াব, রুয়েল আহমদ রাজা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আহমেদ শাহীন, সহ সভাপতি এস এম জুয়েল, সহ সাধারণ সম্পাদক সাদেক হোসেন ফারুকী (সিলেট বিভাগীয়), মহানগর ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, ইমন আহমদ, রহমত হোসেন রকিব, চৌধুরী সোবহান আজাদ, রিপন আহমদ, কিশোর মাহমুদ, স্বরাজ আহমদ, দোহা চৌধুরী, সানোয়ার হোসেন সজিব, ইমরান আহমদ রাফি, জামিল আহমদ, সাহেদ আহমদ, মারুফ মিয়া, মিসবাহ আহমদ, বখতিয়ার হোসেন, মাহমুদুর রহমান অপু, নোবেল হোসেন সাইম প্রমুখ।