সিলেট :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যোমে ধানের শীষের বিজয় নিশ্চিতের এবং আওয়ামীলীগের প্রতিহিংসার রাজনীতির সমুচিত জবাব দিতে গণতন্ত্রকামী জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। জনতার বিজয় ঠেকানোর কোন ষড়যন্ত্র সফল হবেনা।’
তিনি শনিবার দুপুরের নগরীর আখালিয়া, মদিনা মাকের্ট, লফিত মঞ্জিল, পনিটুলা, পাঠানটুলা এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবি নেতা বদরুদ্দোজা বদর, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির নেতা আমির হোসেন, আক্তার বক্্র জাঙ্গাগীর, সানাউর রহমান সানা, আব্দুল জব্বার তুতি, সিরাজ খান, এম মখলিছ খান, চৌধুরী মোহাম্মদ সুহেল ,আবু আহমদ আনছারী, আজহারুল ইসলাম হাদি, মাছুম আহমদ, মানিসকুর রহমান মানিক, আলী হোসেন মুক্তার, ও সাবেক ছাত্রদল নেতা আফছার খান,এমদাদুল হক স্বপন সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রমুখ।