বি৭১নি ডেস্ক :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সকাল সাড়ে নয়টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বিজয় দিবসের কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।