সিলেট :
সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট নগরীর বিভিন্ন স্থানে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করেন ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান সহ জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।