• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিজয় সুনিশ্চিত, ২ জানুয়ারি খালেদার মুক্তি : ঐক্যফ্রন্ট

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :আজ বৃহস্পতিবার সকালে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মোক্তাদিরের পক্ষে নগরীর বন্দর বাজার থেকে প্রচারণায় নামেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব, ড. জাফরুল্লাহ চৌধুরী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় ভোটারদের কাছে ধানের শীষের ভোটের লিফলেট বিতরণ করে ভোট চান তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ঐক্যফ্রন্ট নেতারা বলেন, ‘এখন আর কোনো বাধা বিপত্তি কাজে আসবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত। আগামী ২ জানুয়ারি বেগম খালেদা জিয়ার মুক্তি হবে।’