সিলেট :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট ১-আসনের হাতপাখার এমপি প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু বৃহস্পতিবার সকাল ১১ টা হতে নগরীর কদমতলী টায়ার মার্কেট, বাস স্ট্যান্ড, পুলের মুখ এবং রেলস্টেশন এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এবং সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট চান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, সিলেট ১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসহাক আহমেদ, অর্থ সমন্বয় কারী আবদুল ওয়াহিদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সেক্রেটারি হেলাল উদ্দিন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরি রাকিব,মহানগর অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আবদুল মুহিত, গণসংযোগ সমন্বয়কারী সফর মোল্লা,মিডিয়া সমন্বয়কারী সবুজা আহমদ, প্রচার সমন্বয়কারী আল আমিন, অর্থ সমন্বয়কারী নুরহাদি রিপন, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী জাকির হোসেন সহ প্রমুখ।