বিজয় ৭১ ডেস্ক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন হাই কোর্ট।
আজ বৃহস্পতিবার দুপুরে হাই কোর্ট এ স্থগিতাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লুনার ব্যক্তিগত সহকারী মইনুল হক। তিনি জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।