• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে জনগণের মুখোমুখি তিন এমপি প্রার্থী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

প্রতিনিধি, কমলগঞ্জ
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের প্রতিদ্বন্ধিতাকারী আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিন প্রার্থী জনগণের মুখোমুখি হন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে জনগণের মুখোমুখি হন এই তিন প্রার্থী।
সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সঞ্চালক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এবং সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিহারেন্দ্রু ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান , ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মোহাম্মদ ছালাউদ্দিন। এই আসনের গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ অংশ নেননি।
অনুষ্ঠান চলাকালে প্রশ্নোত্তর পর্বে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ নুরুল ইসলাম,অধ্যাপক হারুন অর রশীদ ভূঁঞা সুজনের জেলা সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ও গনমাধ্যমকর্মী সহ সুশিল সমাজ,ছাত্র, শিক্ষক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষজনের উপস্থিতিতে শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান, নৃ-জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন,শিক্ষার উন্নয়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না ইত্যাদি প্রশ্ন প্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
পরিশেষে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উপস্থিত সবাইকে দুর্নীতিবাজ,কালোটাকার মালিক,সন্ত্রাসী, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী,সাম্প্রদায়িক ব্যক্তিকে ভোট না দিতে শপথবাক্য পাঠ করান।