• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দরবস্তে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্তে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন দরবস্ত এলাকার মৃত শামসুল হকের ছেলে নুর উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত উসাই মিয়ার ছেলে হান্নান (৬০)।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির।

তিনি  জানান, দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে একটি ট্রাক থামানো অবস্থায় রাস্তার পাশে দাঁড়ানো ছিলো। অন্য প্রান্ত থেকে একটি মোটরসাইকেল সজোরে ট্রাকটিতে ধাক্কা দিলে
দুই আরোহী নিহত হন।

এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।