বি৭১নি ডেস্ক :বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ডাচ্ বাংলা ব্যাংক সিলেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল ওহাব জোয়ারদার বলেছেন- শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ অঞ্চলের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনা মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে জয়যুক্ত করা উচিত।
তিনি বুধবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মতিউর রহমান স্মরনে গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক ইউপি সদস্য শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা ইমাদুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মুর্শেদ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদ আহমদ, সহসভাপতি ও সাবেক মেম্বার মাহতাব উদ্দিন জেবুল, স্বেচ্ছসেবকলীগের সভাপতি আব্দুর রহিম নান্টু, ইউপি সদস্য আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাবেদ আহমেদ, গোলাপগন্জ উপজেলা যুবলীগ নেতা সামাদ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুয়ায়ীদ আলী, জাঙ্গালহাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সিবলু ও মো রিবলু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী তানভীর, কাশেম আহমদ প্রমুখ।