• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সেন্টার কমিটি গঠন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক : ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত সেন্টার কমিটি গঠন উপলক্ষে এম মতবিমিনয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সিলেট ১ আসনে মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাবেক পৌর কমিশনার হাজী নছিবুল হক চান মিয়ার বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান মবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালানয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির, সদস্য আজিজুল হক মঞ্জু, জেলা আওয়ামীলীগ নেতা নজির উদ্দিন, সেচ্ছাসেববকলীগ নেতা পিযুষ কান্তি দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন কেনেডি, সুহেল হাসান, নির্মল কুমার চন্দ, লৎফুর রহমান শাহবাজ, খালেদ মাহমুদ বকুল, আপ্তাব উদ্দিন, মোছলেহ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রুমেল আহমদ, সাইফুদ্দিন আহমদ সাবের, মকবুল মিয়া, রাসেল আহমদ, রফিক উদ্দিন, জুয়েল আহমদ, রাহুল আমিন, আব্দুল মুকিত, তৌফিকুল হাসান ভূইয়া, জাকির হোসেন, অয়ন দেব, অনিক চৌধুরী দীপ, রনজিত দাস, অমিত দাস জিৎ, লিটন আহমদ, সাদেক আহমদ প্রমুখ। সভায় আজহার উদ্দিন জাহাঙ্গিরকে শেখঘাট বাক শ্রবন প্রতিবন্ধী স্কুলের আহবায়ক ও মো মানিক মিয়াকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ঠ এবং শেখঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজিজুল হক মঞ্জুকে আহবায়ক ও রোকন আহমদকে ৮১ সদস্য বিশিষ্ট সেন্টার কমিটি গঠন করে দেওয়া হয়।