• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে নৌকার সর্থনে নির্বাচনী সভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) নির্বাচনী আসনে মহাজোটের মনোনীত আওয়ামীলীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নৌকার সর্মথনে তাহিরপুর উপজেলায় এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়।
বুধবার বিকালে উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের আয়োজনে উপজেলার সীমান্ত সংলগ্ন জনতা বাজারের ব্রাহ্মণগাও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: মাসুক মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগে সহ সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার।
এসময় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জমির উউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাছ, উত্তর বড়দল ইইউনিয়ন যুবলীগের সাধারণ সসম্পাদক আব্দুল মোতালিব,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবির আহমেদ জাবেদ, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হেনা আক্তার প্রমুখ।