বি৭১নি ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা আ.স.ম. আব্দুর রব বলেছেন, গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন জোরদার করতে আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে বিজয়ী করতে হবে। বর্তমানে দেশে কোন আইনের শাসন নেই। মানুষের ভোট ও ভাতের অধিকার নেই। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে ধানের শীষকে বিজয়ী করা সময়ের দাবী।
তিনি আরও বলেন, মামলা-হামলা দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চায় এই সরকার। আগামী ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা দানের মাধ্যমে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান। আ.স.ম আব্দুর রব সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান। বুধবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণ সুরমার মোগলাবাজারে অনুষ্ঠিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফর উল্লাহ। সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, চেয়ারম্যান এইচ. এম. খলিল, হাজী নামর আলী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, চেয়ারম্যান আহমদ জিলু, চেয়ারম্যান এমরান উদ্দিন, বিএনপি নেতা শেখ আলাউদ্দিন রিপন, শামসুর রহমান শামীম, মঈনুল ইসলাম মঞ্জুর, ছাত্রনেতা মকসুদ আহমদ, লোকমান আহমদ, এনামুল হক প্রমুখ।