• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বড়লেখা পৌরশহরে বিএনপি প্রার্থী মিঠুর গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ঐক্যজোট তথা বিএনপি দলিয় সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বুধবার বড়লেখা পৌরশহরে গণসংযোগ করেছেন।
১০ বছর জাতীয় সংসদ নির্বাচনের বাহিরে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে মিঠুর সাথে গণসংযোগে অংশ নেন।
পৌরশহরের প্রত্যেক ব্যবসায়ীর সাথে কুশল বিনিময় ও ধানের শীষের লিপলেট বিতরণ করেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বিএনপি নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মালিকুর রহমান মায়ন, যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, মীর শামীমুর রহমান, কামরুল ইসলাম, নাদের আহমদ প্রমুখ।