• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জনগণের শাসন প্রতিষ্টায় মই মার্কায় ভোট দিন : প্রণব

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, বিগত ৪৭ বছরে শাসণে গণতান্ত্রিক প্রথা-প্রতিষ্টান, রীতি-নীতি, সংস্কৃতি ধ্বংস করে ফেলে দেয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, দুদক, নির্বাচন কমিশন,বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্টানকে সরকার কুক্ষিগত করে আজ্ঞাবহ প্রতিষ্টানে পরিণত করে ফেলেছে। জনগণকে তার ন্যায্য অধিকার থেকে দুরে ফেলে দেয়া হয়েছে। জনগণের শাসন প্রতিষ্টায় মই মার্কায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সংসদ সদস্য পদপ্রার্থী  প্রণব জ্যোতি পাল ১২ ডিসেম্বর নগরীর আম্বরখানা, সাপ্লাই রোড,লোহার পাড়া, বড়বাজার এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন। গনসংযোগের সময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সদর উপজেলা সমন্বয়ক শাহজান আহমদ, সুমন আহমদ, শ্রমিক নেতা মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট এর বদরুল আমিন, সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসেন প্রমুখ।