বি৭১নি ডেস্ক :সিলেট-৩ আসনের নৌকার মাঝি মাহমুদ উস সামাদ চৌধুরী নিজ এলাকা ফেঞ্চুগঞ্জে গনসংযোগ করেন। বুধবার সকাল থেকেই শতশত নেতাকর্মি নিয়ে তিনি ফেঞ্চুগঞ্জ বাজার, পিঠাইটিকর, ছত্তিশ ও ২ নং ইউনিয়নের মাইজগাঁও বাজারে গণসংযোগ করেন।
গনসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করে নৌকা প্রতীকে ভোট চান। গনসংযোগে স্বতস্ফূর্ত ভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছে।
গনসংযোগে এমপি কয়েছের সাথে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সহ-সভাপতি মীর সাখাওয়াত হোসেন তরু, সিরাজুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবা আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আলো চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন খাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহজান শাহ, সৌদি প্রবাসী আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাছিক আহমদ, সহ সভাপতি আমিনুল জয়নাল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শাহীন, যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, নাসির উদ্দিন রিজু, আব্দুল মালেক পারভেজ আহমদ, রনি আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের সনিসহ সকল ইইনিটের নেতাকর্মী।