• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫২ হাজার জাল টাকাসহ আটক ২

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক
নড়াইল সদর উপজেলার জুড়লিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫২ হাজার ৪০ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, আব্দুল আলিম ওরফে রনি (৫৫) এবং সাজ্জাদ হোসেন (২০)।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দুনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার জুড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।