• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন লুনা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

বি৭১নি ডেস্ক : সিলেট-২ আসনের ঐক্যফ্রন্ট তথা ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকার পরিকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করে রেখেছে, আর নির্বাচনী ধানের শীষের বিজয়েই তিনি আবার জনতার মাঝে ফিরে আসবেন। এর সাথে সাথে মুক্তি পাবেন মিথ্যা মামলায় জেলে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সরকার বিএনপির নেতা-কর্মীদের ভয় পায় বলেই গুম-খুন, হামলা-মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্বনাথে উপজেলা সদরের পুরাণ বাজার এলাকায় ধানের শীষ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। এসময় লুনা বিএনপি নেতা-কর্মীদের উদ্দ্যেশে বলেন, আমার সামনে এসে দলা-দলি, ধাক্কা-ধাক্কি করে কোনো লাভ নেই। আমাকে চেহারা দেখাতে হবেনা, আমি সবাইকে ভাল করে চিনি। নির্বাচন কে, কোনো সেন্টারে কত ভোট দেখাতে পারেন তা আমি দেখব। এখন থেকে প্রত্যেককে প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশবাসী শান্তিতে বসবাস করবেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী, ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস অর্ণব। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা হোসাইন আহমদ প্রবেল ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুজ্জামান সমছু, মনির হোসেন, ডাক্তার সারোয়ার হোসেন চেরাগ, যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, আহমেদ নূর উদ্দিন, জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, সুমন মিয়া, প্রচার সম্পাদক ফারুক আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, সহ অর্থ সম্পাদক নুরুল মিয়া, বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, আবদুল জলিল, আজাদুর রহমান আজাদ, শামীম মেম্বার, শাহিন তালুকদার মেম্বার, গণি শাহ, ফরিদ আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনির মিয়া, যুগ্ম আহবায়ক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুরমান খান, কাওছার আহমদ তুলাই, কদর আলী, নানু মিয়া, মুসলিম আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, সদস্য সচিব ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, শাহ আমির উদ্দিন, খালেদ মিয়া, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, লিটন শিকদার, আবদুল বাসিত, ইমরান আহমদ সুমন, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, যুগ্ম সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জুনেদ।