• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট “জয় বাংলা” বাঙালি জাতির স্লোগান: সুলতান মনসুর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি:
সাবেক ডাকসুর ভিপি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় ঐক্যফন্টের কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, “জয় বাংলা এমন একটি স্নোগান যা মুক্তিযোদ্ধের সময় জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবল ভাবে প্রেরণা যুগিয়েছিল। এটি শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। এটি বাঙালী জাতির স্লোগান। ইতিহাসকে কখনও মুছে ফেলা যায় না।”

রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সুলতান মনসুরের মনোনয় বৈধতার পর তিনি সাংবাদিকদের কথা গুলো বলেন।

এসময় তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র আইনের শাসন বাকস্বাধীতা নেই বললেই চলে। দেশ থেকে নানা ভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অথচ মাত্র দুই কোটি টাকা কারণে খালেদা জিয়াকে চক্রাণ্ত করে কারাবন্ধি করা হয়েছে। উন্নয়নের নানা উৎসগুলো ধ্বংস করা হয়েছে। প্রশাসনকে আয়ত্বে নিয়ে দেশে আইনের শাসনকে ভূ-লুন্ঠিত করা হয়েছে। বর্তমানের আওয়ামীলীগ সরকারলীগে পরিণত হয়েছে।”

সুলতান মনসুর আরোও বলেন, “আমি আপনাদের সন্তান। মৌলভীবাজার উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি। দীর্ঘদিন ষড়যন্ত করে আমাকে রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্ঠা চালানো হয়েছে। কিন্তু আমি দমে যাইনি। ১২বছর পরে হলেও আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কল্যাণে দেশবাসীর সেবায় রাজনীতিতে বেঁচে আছি। শেষ জীবনেও আমার জন্ম মাটি ও দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। এটা আমার রাজনৈতিক জীবনের দৃঢ় প্রত্যয়। সে জন্য আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমাকে সুযোগ দিন।”