• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-৪: মনোনয়নপত্র গৃহীত ৭, বাতিল ১

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনে ৮টি মনোনয়নপত্রের মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নের ছাড়পত্র না থাকায় জাতীয় পার্টির এম ইসমাইল আলীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোননপত্র বাছাই শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এফিডেভিটে স্বাক্ষর না থাকায় আব্দুল কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনে গৃহীত হয়েছে ৭ জনের মনোনয়নপত্র। তারা হলেন, ইমরান আহমেদ (আওয়ামী লীগ), দিলদার হোসেন সেলিম ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান (বিএনপি), মাওলানা আতাউর রহমান (জমিয়তে উলামায়ে ইসলাম), মনোজ কুমার সেন (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন), তাজ উদ্দিন তাজ আহমদ (জাতীয় পার্টি)।

এছাড়া সিলেট-১ আসনের ১টি, সিলেট-২ আসনে ৩টি এবং সিলেট-৩ আসনের ৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

০১৭৫১৭৩৩৯৬০