• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতে একের পর এক দুর্ঘটনার মুখে বিমান

bijoy71news
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
ভারতে একের পর এক দুর্ঘটনার মুখে বিমান

একের পর এক দুর্ঘটনা ও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারতের বিমান সংস্থাগুলো। এবার বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার ঠিক আগমুহূর্তে হঠাৎ করে লুটিয়ে পড়লেন পাইলট।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিমানটি এয়ার ইন্ডিয়ার। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পরে অপর পাইলটকে দিয়ে বিমানটি যাত্রীদের নিয়ে রওনা দেয় দিল্লির উদ্দেশে।
সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, অসুস্থ পাইলটকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

এই প্রসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জুলাই ভোরে এক পাইলটের এআই ২৪১৪ বিমান চালানোর কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি ওই বিমানের চালকের আসনে বসতে পারেননি।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অসুস্থ পাইলটের অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তবে কী কারণে পাইলট লুটিয়ে পড়েছিলেন, সে সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।