• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডিতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে, পূর্ব শত্রুতার জেরে তার উপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন।

তারা আরও জানায়, তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে পাভেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।