• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উবার ও পাঠাওকে টাকা পাচারের অভিযোগে আইনি নোটিশ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
উবার ও পাঠাওকে টাকা পাচারের অভিযোগে আইনি নোটিশ

রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওকে ৩০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, রাইড শেয়ারিং বিধিমালা ২০১৭ লঙ্ঘন করে বিআরটিএর অসাধু কর্মকর্তাদের সঙ্গে পরস্পর যোগসাজশে রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতিয়ে নিয়েছে অন্তত ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে উবার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যা পরিচালনা তত্ত্বাবধান করা হয় ভারত থেকে।

মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, মটোরসাইকেলসহ অন্তত দেড় লাখ পরিবহন অনলাইন অ্যাপের মাধ্যমে উবার ও পাঠাওতে সংযুক্ত রয়েছে। যারা মূলত যাত্রী ও পন্য পরিবহন, খাবার ডেলিভারি করে থাকে। রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানি দুটি প্রতারণা করে পরিবহন ব্যাবসায়ীদের আয়ের ওপর ২৫ থেকে ৩০ শতাংম কমিশন অ্যাডভান্স প্লাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স নিয়ে থাকে।