• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটসহ সব সি‌টি কাউ‌ন্সিলরদের অপসারণ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
সিলেটসহ সব সি‌টি কাউ‌ন্সিলরদের অপসারণ

সিলেটসহ একযুগে দেশের সকল সি‌টি করপোরেশনের মেয়রের পর এবার সকল সংর‌ক্ষিত ও সাধারণ কাউ‌ন্সিলরদের অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্প‌তিবার (২৬ সে‌প্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অ‌ধিনস্থ স্থানীয় সরকার বিভা‌গের উপস‌চিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপ‌নে একযু‌গে তা‌দের অপসারণ করা হয়।

প্রজ্ঞাপ‌নে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত সিটি কর্পোরেশনসমূহের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

সি‌টি করপো‌রেশনগু‌লো হ‌লো ঢাকা উত্তর ও দ‌ক্ষিণ, চট্টগ্রাম, সি‌লেট, খুলনা, গাজীপুর, রাজশাহী, ব‌রিশাল, নারায়ণগঞ্জ, কু‌মিল্লা, রংপুর ও ময়মন‌সিংহ।

এরপূ‌র্বে গত ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে দে‌শের ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। তাদের জায়গায় প্রশাসক বসিয়েছে সরকার। তারাই মেয়রদের দায়িত্ব পালন করবেন।