• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মধ্যরাতে গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মধ্যরাতে গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকার টিকিটে সংসদে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো শাজাহান খানও গা ঢাকা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মামলায় তিনি আসামি হয়েছেন।