• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

bijoy71news
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

তবে ঠিক কোন মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এর আগে, ২০২৩ সালের জুলাইতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ‘হিরো আলম’কে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।