• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা হবে সিলেটে : ওবায়দুল কাদের

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৩
শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা হবে সিলেটে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনঅনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী এ সময় আরো বলেন- সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়ন করেন তিনি। এছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, এই দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিলো সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু অনিবার্য কারণবশতঃ রবিবার রাতে হঠাৎ করে সিলেট সফর বাতিল করেন তিনি।