• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: সিলেটে অর্থমন্ত্রী

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১, ২০১৮

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বর্তমানে দেশে যে ব্যবস্থা আছে, এর চেয়ে উত্তম ব্যবস্থা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সকালে সিলেট জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে না এলে দল হিসেবেই তাদের অস্তিত্ব থাকবে না।’

মতবিনিময়কালে অর্থমন্ত্রী সিলেট অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়ে বলেন, ‘সরকার বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। সিলেটে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহও করা হচ্ছে। তাই বিদ্যুৎ সম্পর্কিত গ্রাহকেরা কোন অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকাই উচিত নয়।’

সভায় সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।