• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

জবি শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
জবি শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেহেদী হাসান রাব্বি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার দুপুরে নিজ কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, অন্যান্য দিনের মতোই রবিবার রাতে নিজের ঘরে ঘুমাতে যান রাব্বি। তবে সোমবার দুপুর পর্যন্তও রাব্বি ঘুম থেকে না ওঠায় সন্দেহ জাগে পরিবারের লোকজনের মনে। সাড়াশব্দ না পেয়ে তার ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার হওয়ায় খুব কাছ থেকে চিনতাম। সে খুব অমায়িক ছিল। আমি যতটুকু জানি তার প্রেমঘটিত বা অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না। একবছর আগে তার বাবা মারা যান। এজন্য তার মন খারাপ ছিল। আমি সবসময় চেষ্টা করেছি রাব্বির খোঁজ রাখতে। কিন্তু মাঝে সে আর যোগাযোগ করেনি। তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।

এদিকে রাব্বির এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নিজ বিভাগ ও জেলার শিক্ষার্থীদের মাঝে। সোমবার রাত ১০টায় সদর উপজেলার উলচাপাড়া মসজিদে রাব্বির জানাজা অনুষ্ঠিত হবে।