• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রু-বার্ড স্কুল এন্ড কলেজে সহপাঠিদের হাতে শিক্ষার্থী ছুরিকাহত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৮

সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশে এ হামলার ঘটনাটি ঘটে।

আহত আমিরুল ইসলাম রেদুয়ান (১৮)। রেদুয়ান ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র ও সিলেট সদর উপজেলার বালুচর সোনারবাংলা আবাসিক এলাকার ফোকাস ২৬৯/বি সামসুল হকের ছেলে।

হামলায় আহত রেদুয়ানকে স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।

আহত রেদুয়ান জানায়, ৫ মাস আগে কলেজের তার সহপাঠি মিয়াদ ৫ হাজার টাকা ধার নেয়। গতকাল সোমবার এ টাকা চাইতে গেলে মিয়াদের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মিয়াদ ও সাকিলসহ বহিরাগত ১৫-২০ জন যুবক মিলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেদুয়ানের শরীরে ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে।
এ ব্যাপারে এসএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশে এ হামলার ঘটনার খবর পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।